ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

বিরামপুরে ৩ মহিলার হামলায় নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

বিরামপুরে ৩ মহিলার হামলায় নিহত-১

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কোবাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১২টার দিকে বিরামপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কোবাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত কলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসত বাড়ির জায়গা নিয়ে কোবাদ হোসেনের সাথে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত তিনজনসহ তাদের বাড়ির আরো কয়েকজন মিলে কোবাদ হোসেনকে বেধড়ক মারপিট শুরু করে। জানের ভয়ে কোবাদ পার্শ্ববর্র্তী তৈয়ব আলীর বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়ে প্রতিপক্ষরা কিল ঘুষি ও বাঁশ, কাঠ দিয়ে মারপিট করতে থাকে। এক পর্যায়ে কোবাদ নেতিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা কোবাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহতের মেয়ে থানায় অভিযোগ দিয়েছে। লাশের ময়না তদন্তের প্রক্রিয়া ও আসামিদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

বিরামপুরে ৩ মহিলার হামলায় নিহত-১

আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩