ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের সাথে আ.লীগও এমন আচরণ করেনি: তাহের

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

বিরোধী দলের সাথে আ.লীগও এমন আচরণ করেনি: তাহের

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন,
বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি, বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদূর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম; প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিল। কিন্তু বিএনপি এখন ওয়াদা ভঙ্গ করছে জনগণের সাথে। দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।

উল্লেখ্য, ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে বিরোধী দলে উত্তেজনা তৈরি হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিরোধী দলের সাথে আ.লীগও এমন আচরণ করেনি: তাহের

আপডেট সময় : ১১:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬