বিশেষ অভিযানে ঢাকায় আটক-৪৩৮ জন
- আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
বিশেষ অভিযানে ঢাকায় আটক-৪৩৮ জন
আস্থা ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪শ ৩৮ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে মিরপুর থানায় ১শ ১৬ জন, তেজগাঁও থানায় ৭৮ জন, ওয়ারী থানায় ৬৫ জন, মতিঝিল থানায় ৪৩ জন, গুলশান থানায় ৩৭ জন, রমনা থানায় ৩৩ জন, উত্তরা থানায় ৩১ জন এবং লালবাগ থানায় ৩০ জনকে আটক করা হয়েছে।
একই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৪ জনকে আটক করেছে।
এসময় পুলিশ ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫শ ৮৯ টাকা এবং ১টি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড জব্দ করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আস্থা/এমএইচ










