ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

News Editor
  • আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর সবুজবাগে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সবুজ মিয়া (৩২) ও সহযোগী আব্দুস সামাদ (৩৫)।

এদিকে রোববার বেলা ১২টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায় পুলিশ।

গাজীপুরের জুতা কারখানার ভেতর মিলল দগ্ধ নারীর লাশ

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, তরুণীর সঙ্গে ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় সবুজ মিয়ার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৪ অক্টোবর সবুজ মিয়া বিয়ের জন্য পূর্ব বাসাবোতে নিজের বাসায় ডেকে নেন তরুণীকে। কিন্তু বিয়ে না করে ১০ অক্টোবর পর্যন্ত ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।

পরে শনিবার রাতে সবুজ মিয়া ও তার সহযোগী সামাদের নামে মামলা করেন তরুণী। সে রাতেই আসামিদের গ্রেফতার করা হয়।

ওসি জানান, তরুণীর শারীরিক পরীক্ষার জন্য আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০