ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস পড়ে নিহত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস পড়ে নিহত-১৫

আস্থা ডেস্কঃ

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় (বার্তাসংস্থা এএনআই ও টাইমস অব ইন্ডিয়া)।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ায় ১৫ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন। দুর্ঘটনার পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

ট্যাগস :

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস পড়ে নিহত-১৫

আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩