ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে মোঃ আল আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

সে ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

নিহতের শ্যালক মোঃ বাকিবিল্লাহ জানান, গতকাল দিবাগত রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত্ব ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে তারা খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

আপডেট সময় : ১১:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬