ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

মাটিরাঙ্গায় ৪টন অবৈধ রাবার জব্দ করেছে সেনাবাহিনী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪ মেট্রিক টন অবৈধ রাবার জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। সোমবার (৩১ আগস্ট) রাঁতে অবৈধ ভাবে পাচালকালে রাবার ভর্তি একটি পিক আপসহ ৩জনকে আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, খাগড়াছড়ি হতে এক পিকআপ অবৈধ রাবার পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অবৈধ রাবার বহনকারী পিকআপটিকে খাগড়াছড়ি জিরো পয়েন্টে এবং আলুটিলায় দায়িত্বরত পুলিশ থামার সংকেত দিলে তা উপেক্ষা করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি টহলদল মাটিরাঙা জোন সদরের গেইটে অবস্থান গ্ৰহন করে। অবৈধ রাবার ভর্তি পিকআপটি মাটিরাঙা জোন সদরের গেইটের কাছাকাছি আসলে অবস্থানরত টহলদল পিকআপটি আটক করে। এছাড়া অবৈধ চোরাচালানের কাগজপত্রসহ পাচারের সাথে জড়িত মোঃ আলমগীর হোসেন (৫০), মোহাম্মদ জাহিদুর রহমান (২৫) এবং মোঃ ইকবাল হোসেন (২৩) নামক তিন ব্যাক্তিকে আটক করে মাটিরাঙা জোন।

প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে তারা এভাবেই রাবার পাচার করে আসছিলো। পরবর্তীতে গ্ৰেফতারকৃত তিন পাচারকারী সহ অবৈধ রাবার ভর্তি পিকআপ মাটিরাঙা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।জব্দকৃত রাবারের পরিমান ৪.১০০কেজি যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ। এ মূল্যবান সম্পদ রক্ষা করা এবং রাজস্ব ফাঁকি দিয়ে এ সকল অবৈধ পাচার চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গারজোন।

[irp]

মাটিরাঙ্গায় ৪টন অবৈধ রাবার জব্দ করেছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১