ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে

আস্থা ডেস্কঃ

মার্কিন পণ্যে শুল্ক কমাতে বা শুল্কমুক্ত করতে বাধ্য হওয়ার কারণে সরকারের রাজস্ব আয় যেমন কমবে, তেমনি বেশি দামে আমদানি করায় ভর্তুকিও বাড়বে। পাশাপাশি অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাংলাদেশের স্বার্থসম্মত হলেও, তা মার্কিন মনঃপূত না হলে তাদের সঙ্গে বাংলাদেশ বাণিজ্যচুক্তি করতে পারবে না। অনেক ক্ষেত্রে জনস্বার্থেও ভর্তুকি দেওয়া যাবে না। তাই অবিলম্বে অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী পার্কে গণসংযোগ ও পথসভায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতৃবৃন্দ এসব কথা বলেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, বাসদ (মার্কসবাদী) নেতা শাহীনুর আক্তার সুমি, স্থানীয় নেতা শামছুল আলম জুলফিকার, সাইফুল ইসলাম সমীর, নবী হোসেন, মাহীন সিকদার প্রমুখ।

তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ, ইরানে মার্কিন-ইসরাইয়েলি হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

বক্তরা বলেন, এই চুক্তিতে মাছ-মাংসসহ সব পণ্যের অবাধ আমদানির বাধ্যবাধকতা থাকায় দেশের কৃষি, গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে পোলট্রি, মৎস্য, দুগ্ধসহ বিভিন্ন খাতে আমাদের দেশে বর্তমানে যেটুকু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তাতে ধস নামবে। অপ্রয়োজনে বেশি দামে কৃষিপণ্য কিনতে আমরা বাধ্য হবো।

বক্তারা আরো বলেন, এই চুক্তিতে আমরা বেশি দামে মার্কিন তুলা কিনতে বাধ্য হবো। জাহজি পরিবহনে ট্রান্সশিপমেন্ট সময় বেশি লাগবে। তৈরি পোশাকের খরচ বেড়ে যাবে। রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। আমাদের তৈরি পোশাকশিল্পে বিশাল ধস নামবে এবং অনেক শ্রমিক চাকরিচ্যুত হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে

আপডেট সময় : ০৯:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬