ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার বিশাল সংগ্রহ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / ১১৮৫ বার পড়া হয়েছে

উদ্বোধনী ম্যাচটায় কি দারুণ ব্যাটিং প্রদর্শনীই না দেখাল কানাডা! কিছুদিন আগে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। শেষের ১২ বলে ৩৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৪ রান করেছে তারা।

১৯তম ওভারে ১৪ রানের পর শেষ ওভারে ২১ রান তুলেছে কানাডা। ওই ওভারগুলোতে ক্যামিও খেলা শ্রেয়াস মোভা ১৬ বলে ৩২ ও দিলপ্রিত সিং ৫ বলে ১১ রান করেন।

কানাডার বড় সংগ্রহের গোড়াপত্তন করে দিয়ে যান তাদের টপঅর্ডারের দুই ব্যাটার। ৪১ রানের উদ্বোধনী জুটি হয় এদিন। ২৩ রান করে অ্যারন জনসন বিদায় নেন পাওয়ারপ্লের মধ্যেই। ওয়ানডাউনে নামা পারগাত সিং স্কোর বোর্ডে ৫ যোগ করে রানআউট হন। এরপর বড় জুটি করেন ওপেনার নাভনিত ধালিওয়াল ও নিকোলাস কিরটন।
৬২ রানের জুটিতে ধালিওয়াল ও কিরটন দুজনই হাফসেঞ্চুরি তুলে নেন। ৪৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন ধালিওয়াল, ৩১ বলে ৫১ রানের ইনিংসে কিরটন ৩টি চার ও ২টি ছয়ের মার খেলেন। শেষদিকে তো ঝড়ই তুলেন মোভা ও দিলপ্রিত। যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলি খান, হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন।
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার বিশাল সংগ্রহ

আপডেট সময় : ০৯:০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪