ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / ১১০৬ বার পড়া হয়েছে

‘দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় একটি যোগ্য প্রতিষ্ঠান। তাই যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি’। এ কথা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় বিদেশেও সেবা দিয়ে থাকে। আজকে তাপদাহ সহ বিভিন্ন সমস্যা চলতেছে। সেই বিষয়ে আমরা ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। দুই একদিনের মধ্যে সারা দেশের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় তার কাজ শুরু করবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, সচিব ও মহাপরিচালকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, টুঙ্গিপাড়া ইউএনও মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি

আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪