রংপুরের পুলিশ কমিশনারসহ ১৭ কর্মকর্তার বদলি
- আপডেট সময় : ১০:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
রংপুরের পুলিশ কমিশনারসহ ১৭ কর্মকর্তার বদলি
স্টাফ রিপোর্টারঃ
দেশের আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদ। তিনি ছাড়াও এর মধ্যে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মোঃ হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে- এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার, নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টাররে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে যুগ্ম পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন, এপিবিএনের পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়ছে।
এছাড়াও পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার মোঃ রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আস্থা/এমএইচ



















