ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহের সাথে ২ পৃষ্ঠার নোট উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০৭২ বার পড়া হয়েছে

রংপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহের সাথে ২ পৃষ্ঠার নোট উদ্ধার

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে মিমতাজ খাতুন (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে একটি ছাত্রী নিবাসের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২ পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করেছে পুলিশ। সে রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন মিমতাজ। আজ দুপুরের দিকে অন্য শিক্ষার্থীরা তাঁর সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ ছাত্রীনিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তাঁর মরদেহ উদ্ধার করে।

সে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রংপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহের সাথে ২ পৃষ্ঠার নোট উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬