ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ঘোষনা

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ঘোষনা

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলায় চলমান ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ধসের আশংকা থাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।

আজ ৭ জুলাই/২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা.) মোঃ কফিল উদ্দিন স্বাক্ষরিত স্মারক নং ৩৮.০১.৮৪০০.০০০.৯৯.০০১.২৬-৮৮১ মূলে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরিপত্রে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় চলমান প্রাকৃতিক দুর্যোগে ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, পাহাড়ধসের আশংকা থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে গমন প্রায় অসম্ভব। বিশেষ করে বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে যেতে হলে খরস্রোতা কর্ণফুলী লেক, ছড়া ক্রস করতে হয়। যা শিশু শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একইভাবে অন্যান্য উপজেলার পাহাড়ি পথ, ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে গমন করা শিশুদের জন্য দূরূহ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কিছু বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। কিছু বিদ্যালয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরী হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ আগামী ৮.৭.২০২৬ তারিখ বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ঘোষনা

আপডেট সময় : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬