ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সাইবার মামলায় সাংবাদিকসহ আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে সাইবার মামলায় সাংবাদিকসহ আটক-২

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

আজ মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুর ২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদেরকে আটক করে নিয়ে যায়।

জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দায়ার করেন। ডিএমপি গোয়েন্দা দল রাঙামাটি গিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমনকে আটকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করে নিয়ে যাওয়া হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের কথা জানানো হয়েছে। এতে জেলা ছাত্রদলের আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন নেওয়া হয়েছে তা জানা নেই।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাঙ্গামাটিতে সাইবার মামলায় সাংবাদিকসহ আটক-২

আপডেট সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬