শিরোনাম:
রাঙ্গামাটিতে ১৫ মাদক কারবারি আটক
Astha DESK
- আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে ১৫ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টারঃ
রাঙ্গামাটিতে গত ২৪ ঘন্টায় ১৫ মাদক কারবারি আটকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কেবল একদিনের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১শ ১ লিটার ও ২শ ৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ।
মূল সড়কগুলোতে সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশি করে এসকল মাদক দ্রব্য জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত আছে।
আস্থা/এমএইচ



















