শিরোনাম:
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল
Astha DESK
- আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১০৮৫ বার পড়া হয়েছে
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল
হাবিবুর রহমানঃ
মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে আগামী কাল রোববার (২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন।
























