শিরোনাম:
লংগদুতে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে দিনমজুর নিহত
Astha DESK
- আপডেট সময় : ০২:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১০৩৯ বার পড়া হয়েছে
লংগদুতে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে দিনমজুর নিহত
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন বেনসন চাকমা। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















