ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ,অটোচালক গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১১৩৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রকি নামের এক অটোচালককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। লালমনিরহাটের কালীগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকার ওই কিশোরী লালমনিরহাটের পাটগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে  মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার ট্রেনে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হয় ওই কিশোরী। 

ওই ট্রেনটি রাত ৮টায় কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশন পৌঁছার পর বিলম্ব করতে থাকে। এসময় ওই কিশোরী নাস্তা খাবার জন্য প্লাটফর্মের একটি রেস্টুরেন্টে যায়। নাস্তা সেরে ফিরতে সামান্য বিলম্ব হওয়ায় ট্রেনটি সে মিস করে।

ওই প্লাটফর্মে যাত্রীর জন্য অপেক্ষায় থাকা রকি (২০) নামের একজন অটোরিকশা চালক তাকে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয়। রকি তার রিকশা ওই কিশোরীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টায় নিয়ে যায় স্থানীয় কাকিনা সিনেমা হল এলাকায়।

সেখানে একটি রুমে নিয়ে আরো ৩ জনসহ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। শুধু তাই নয়, তারা ওই এলাকার একটি বাড়িতে তাকে আটকে রাখে সুকৌশলে। বিষয়টি স্থানীয় কতিপয় ব্যক্তি বুঝতে পেরে সালিশের ব্যবস্থা করে। সেখানে জরিমানাও করা হয় ধর্ষকদের। 

এরপর শুক্রবার (৯ অক্টোবর) সকালে তারা দু হাজার টাকা দিয়ে কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দিতে গেলে সে এক ব্যক্তির সহায়তায় কালীগঞ্জ প্রেসক্লাবে যায়। সাংবাদিকরা তার সব কথা শুনে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কিশোরীকে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় রকিসহ বেশ কয়েকজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে মেয়েটি। পরে পুলিশ রকি নামের ওই অটোরিকশা চালককে শুক্রবার রাতেই গ্রেফতার করে। রকি ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তালুক বানীনগর এলাকার রজব আলীর ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অন্য আসামিদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ,অটোচালক গ্রেফতার

আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০