ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

শুরুতেই হোঁচট খেলেন পারভেজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র ৪২ বলে ১০০ রানের ইনিংস খেলে নজরে এসেছিলেন পারভেজ হোসেন। ঝড়ো ইনিংস খেলে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন ফরচুন বরিশালকে। স্বপ্নের শুরুটা সেখানেই। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন উঁকি দিচ্ছিল পারভেজের।

স্বপ্নটা হাতের মুঠোয় চলেও এসেছিল। ঘরোয়া লিগের পারফরমেন্স বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২৪ জনের দলে তাকে রেখেছিল নির্বাচকরা।

মূল সিরিজ শুরুর আগে বিকেএসপিতে অনুষ্ঠেয় ১৪ ও ১৬ জানুয়ারির দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ।

কিন্তু দুর্ভাগ্য, শুরুতেই স্বপ্নভঙ্গ হলো এই ক্রিকেটারের। কুঁচকির পুরনো ব্যথাই কাল হয়ে দাঁড়ালো তার। জাতীয় দলের সঙ্গে হোটেলে ওঠার আগেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়তে হয় পারভেজকে।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানান, ‘কুঁচকির চোটের কারণে তার থাকা হচ্ছে না। কুঁচকির ব্যথা সারতে বেশ সময় লাগতে পারে। তবে পারভেজের পরিবর্তে আপাতত আর কাউকে দলে নেওয়া হচ্ছে না।’

মিরপুরে অন্যদের সঙ্গে রিপোর্টিং করলেও অনুশীলনে নামেননি পারভেজ। ড্রেসিংরুমেই সময় কাটিয়েছেন তিনি।

ট্যাগস :

শুরুতেই হোঁচট খেলেন পারভেজ

আপডেট সময় : ০১:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১