ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান Logo আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

শ্রীপুরে দ্রুতবিচার আইনে ছাত্রলীগের ১২ জনের নামে মামলা, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

শ্রীপুরে দ্রুতবিচার আইনে ছাত্রলীগের ১২ জনের নামে মামলা, আটক-২

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির মোড়ল (২৮), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় শেখ (২৪),
ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)।

তাঁদের মধ্যে আটক দুজনকে আটক দেখানো হয়েছে। তাঁরা হলো, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলা সূত্রে জানা যায়, শ্রীপুরে মধ্যরাতে ছাত্রলীগের একপক্ষের আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলি ও গাড়ি ভাঙচুরশ্রীপুরে মধ্যরাতে ছাত্রলীগের একপক্ষের আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলি ও গাড়ি ভাঙচুর।

মামলা সূত্রে আরও জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি ছুড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হৃদয় শেখ ও সিহাব হোসেনের বিষয়ে আগামীকাল শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

শ্রীপুরে দ্রুতবিচার আইনে ছাত্রলীগের ১২ জনের নামে মামলা, আটক-২

আপডেট সময় : ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩