ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন

সন্দ্বীপ প্রতিনিধিঃ

সন্দ্বীপে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

আজ রোববার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানটির আমানতকারীরা দ্রুত তাদের টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাস্টার আবুল বশার, আমেনা বেগম, নাছরিন আক্তার, আবদুর রহিম, ঝর্না বেগম, মো. কবির, আবুল বশার, সঞ্জিত দে প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড দীর্ঘদিন ধরে প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাহকের কাছ থেকে এফডিআরের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছে না। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে শিবের হাট চাষী অনলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, “চাষী অনলাইন নামের মাল্টিপারপাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ পেয়েছি। গতকাল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন

আপডেট সময় : ১১:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬