ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা Logo ম্যানেজ করেই চলে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ব্যবসা

সরকারের মুখে গণতন্ত্র, কাজে উল্টো-মঈন খান

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১১০৩ বার পড়া হয়েছে

সরকারের মুখে গণতন্ত্র, কাজে উল্টো-মঈন খান

আস্থা ডেস্কঃ

সরকার গত ১৪ বছর ধরে সারা বিশ্বে দেশকে গণতন্ত্রকামী বলে প্রচার করে যে ফানুস উড়িয়েছে, তা এখন ফুটে গেছে। এখন দেশ ও সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেছে, দেশে কোনো গণতন্ত্র নেই। সে জন্য বিশ্ব আজ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। সরকার মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজে তার উল্টোটা।

আজ শনিবার (২৬ আগষ্ট) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশ নামের একটি সংগঠন ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র দিয়ে। গণতন্ত্র না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন সবকিছু অর্থহীন হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল। বর্তমানে দেশে আবারও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।

বিএনপি মানুষের জন্য আন্দোলন করে দাবি করে মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারে রাজি হয়নি, কারণ পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থা ছিল না। এটি নিয়ে দেশে আন্দোলন হয়েছে। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানুষের কথা বুঝতে পেরেছিলেন যে এ দেশের মানুষ একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করে। তিনি তখন তা মেনে নিয়েছিলেন।

বর্তমান সরকারকে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল মঈন খান বলেন, ‘স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। এতে লজ্জার কিছু নেই।

ট্যাগস :

সরকারের মুখে গণতন্ত্র, কাজে উল্টো-মঈন খান

আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩