ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সরকার যদি চায় তবে বেগম জিয়া বিদেশ যেতে পারবেন: মির্জা ফখরুল

News Editor
  • আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / ১১৩২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিষয়টা নির্ভর করছে দেশনেত্রী খালেদা জিয়ার চাওয়া এবং সরকারের দেয়ার ওপর।

তিনি বলেন, বেগম জিয়া যদি যেতে চান এবং সেটা যদি পরিবারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে যে পক্ষই হোক যদি সরকারের কাছে বলে। সরকার যদি দেয়, তাহলে তো তিনি যেতে পারবেন। তার আগে তো উনি যেতে পারবেন না। এখন পর্যন্ত যে শর্ত আছে সেখানে তো যাওয়ার কোনো বিষয় নেই। এখন পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া কিছু বলেননি, তার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

দেশের প্রথম সহিংসতার রাজনীতি চালু করে বিএনপি-জামায়াত

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, গুলশানের বাসায় খালেদা জিয়া যেমন ছিলেন তেমনই আছেন, কোনো উন্নতি নেই। এখন তার বড় যেটা সমস্যা হয়ে গেছে তিনি খেতেও পারছেন না।

সরকার অনুমতি দিলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বৃটেন ভিসা দেবে- বৃটিশ হাইকমিশনারের এমন বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বৃটেন এখনও একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা- এই বিষয়গুলো এখনও যথেষ্ট অন্যান্য যে কোনো দেশের চাইতে। তারা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একজন গণতান্ত্রিক নেতা তার প্রতি তাদের যে দায়িত্ব সেই কথাটাই তারা বলেছেন। তাদেরকে (বৃটিশ সরকার) ধন্যবাদ জানাই আমি।

সরকার যদি চায় তবে বেগম জিয়া বিদেশ যেতে পারবেন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০