ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

সাংবাদিকের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া প্রমূখ।

এতে আরও বক্তব্য রাখেন, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, হিমেল চাকমা, সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি, নানিয়ারচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন প্রমূখ।

রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় সংহতি জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নয়, তিনি একজন সমাজকর্মী। তিনি অন্যায়ের প্রতিবাদ করায় তাকে ডিবি তুলে নিয়ে আটক দেখিয়েছে, এটা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। যা মেনে নেওয়া যায় না, আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই এবং সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাংবাদিকের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬