ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

সাগর তল দিয়ে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

সাগর তল দিয়ে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু

কক্সবাজার প্রতিনিধিঃ

জেলার মহেশখালীতে এসপিএম প্রকল্পের আওতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরের তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। মহেশখালী ও আনোয়ারা হয়ে চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হচ্ছে এই তেল। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ৭ হাজার ১শ ২৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

আজ সোমবার (৩ জুলাই) সৌদি আরব থেকে ৮২ হাজার মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ‘এমটি হোরাই’ ট্যাংকার পরীক্ষামূলকভাবে এই তেল খালাস শুরু করতে যাচ্ছে।

এই কার্যক্রমের জন্য সাগরের তলদেশ থেকে মহেশখালী হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ১৮ ইঞ্চি ব্যাসের ১’শ ১৬ কিলোমিটার দীর্ঘ দু’টি সমান্তরাল পাইপ লাইন স্থাপন করা হয়েছে। যাতে করে খুব সহজে ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় জাহাজ থেকে তেল খালাস করা সম্ভব হয়।

পাইপ লাইনের মাধ্যমে জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল খালাসের ব্যবস্থা গ্রহণ করায় সরকারের ৮’শ থেকে এক হাজার কোটি টাকা সাশ্রয় হওয়ার আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং বিপিসি কর্তৃপক্ষ।

ট্যাগস :

সাগর তল দিয়ে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩