ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

সাভারে লাঠি হাতে যুবলীগ

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

সাভারে লাঠি হাতে যুবলীগ

আস্থা ডেস্কঃ

সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় প্যান্ডেল তৈরি করে লাঠি হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে
যুবলীগের নেতা-কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ঢাকায় তাঁদের শনিবারের মহাসমাবেশে নেতা-কর্মীদের যেতে বাধা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সাভারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ঢাকায় তাঁদের শনিবারের মহাসমাবেশে নেতা-কর্মীদের যেতে বাধা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি হাতে সাভারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। আমার বাসায় প্রায় প্রতিদিনই আমাকে খুঁজতে পুলিশ যাচ্ছে। নেতা-কর্মীদের আটক করে আগের বিভিন্ন মামলায় জড়িত না থাকা সত্ত্বেও আসামি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যখনই দলীয় কর্মসূচি পালন করতে যাই, পুলিশ বাধা দেয়। প্যান্ডেল ভেঙে দেয়। গত এক মাসে অর্ধশতাধিক নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, বিএনপি ও জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। লাঠিগুলো মূলত আমাদের দলীয় ও জাতীয় পতাকার জন্য।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের বিভিন্ন সময়ে আটক করা হয়েছে। যুবলীগের নেতা-কর্মীদের হাতে লাঠি থাকলে বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন ঘটনার সাথে যাঁরাই জড়িত থাকবেন, তদন্ত করে আমরা তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবো।

ট্যাগস :

সাভারে লাঠি হাতে যুবলীগ

আপডেট সময় : ১১:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩