ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিখোঁজের ৬ দির পর নিখোঁজ স্কুলছাত্রী মারিয়া (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর কিছু সময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাননি।

রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি ঝোপে মরদেহ ও একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬