ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

সিরামের টিকা পাবেন বলে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী তিনি। তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জানা গেছে, বাংলাদেশ তিন কোটি ৪০ লাখ টিকা কেনে। এজন্য ভারতকে ৬০০ কোটি টাকার দেয়া হয়। কিন্তু ভারত থেকে বাংলাদেশে টিকা এসেছে মাত্র ৭০ লাখ।

বলে রাখা ভালো, গত জানুয়ারিতে প্রথম চালানে সিরাম পাঠায় ৫০ লাখ। পরবর্তীতে প্রতি মাসে আসার কথা ছিল সমপরিমাণ। কিন্তু ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সিরাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতে যে অর্ডার দেয়া ছিল, তার দুই কোটি ৩০ লাখ টিকা এখনো পাইনি, আমরা এখনো অপেক্ষায় আছি। আমরা যোগাযোগ রাখছি, সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগ আছে, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাবো।

তিনি আরও বলেন, আমরা এই টিকা না পেলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে ও ফেরত দিতে হবে। আমরা আশা করি পাবো, আমরা আশা ছাড়িনি।
[irp]

সিরামের টিকা পাবেন বলে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১