ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

‘সূর্য পশ্চিম দিকে উঠলেও হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

News Editor
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত গেলেও শেখ হাসিনার অধীনে বাংলাদেশে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-৫ ও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সব উপনির্বাচন বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোহেল বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনে একটাই জিনিস প্রমাণ হয়েছে- তা হচ্ছে হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় তা আমরা জানি কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত গেলেও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোহেল আরও বলেন, আটলান্টিকের জলরাশি এক রাতেই শুকিয়ে যাওয়া সম্ভব হলেও কিন্তু শেখ হাসিনার অধীনে বাংলাদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলম সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, আলিম হোসেন, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি, যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিন, ছাত্রদল মহানগর পূর্বের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমুখ।

‘সূর্য পশ্চিম দিকে উঠলেও হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০