ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১০২৯ বার পড়া হয়েছে

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টারঃ

শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদিও আওয়ামী লীগের। কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।

আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।

যদি নির্বাচনে আসা কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে তাহলে কি হবে? এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট পজিশন… আসলে যেটা হয় আরকি, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কোনো কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।

ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত স্বাভাবিক করতে চায় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে যে সাময়িক দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছিল, এখন সেখান থেকে তারা পুরোপুরি বেরিয়ে আসতে চায়। তাই বর্তমানে সীমান্তে যে পুশইনের ঘটনা ঘটছে, তা ভারত সরকার ইচ্ছাকৃতভাবে করছে বলে আমরা বিশ্বাস করি না এবং এই দ্বিপক্ষীয় সমস্যাটি সহসাই সমাধান হয়ে যাবে।

দেশের চিকিৎসা ব্যবস্থার বড় অগ্রগতি নিয়ে তিনি বলেন, দেশের সবকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমানের ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০১ শয্যায় উপনীত করা হবে। বর্তমানে দেশের মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা পর্যায়ক্রমে সব জায়গায় সম্প্রসারণ করা হবে।

একই সাথে দেশের যোগাযোগ খাতের বড় খবর জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চুক্তির কাজ এই মুহূর্তে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

দেশে বহুল আলোচিত জ্বালানি তেলের দাম নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, নতুন করে দাম বাড়ানোর পরেও আন্তর্জাতিক বা বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম রয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও শেয়ারবাজার নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অতীতের যেকোনো রেকর্ড ঘাটলে দেখা যাবে বিএনপির শাসন আমলে কখনো শেয়ার বাজারে বড় কোনো ধস বা সমস্যা ছিল না, অথচ এই খাতের বড় বড় জালিয়াতি ও লুটপাট আওয়ামী লীগ সরকারের সময় বারবার দেখা গেছে।

তিনি সাংবাদিকদের আরও বলেন, পদ্মা ব্যারেজের মতো এবার তিস্তা ব্যারেজেও শুষ্ক মৌসুমের জন্য পর্যাপ্ত পানি ধরে রাখার বিশেষ ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বছরের মধ্যেই এটিকে একটি বড় প্রকল্প হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করতে বলা হয়েছে, যাতে বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে পরবর্তী সময়ে শুষ্ক মৌসুমে কৃষিকাজে তা ব্যবহার করা যায়। তবে একই সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনা চলছে, তা সরকার সমান্তরালভাবে চালিয়ে যাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬