ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৫০ বার পড়া হয়েছে

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

আস্থা ডেস্কঃ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল ও প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াত ইসলামী।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন (ইসি) কয়েকটি দাবি ইতিমধ্যে মেনে নিলেও কিছু দাবি মানেনি। নির্বাচন বর্জনের মতো অবস্থা এখনও তৈরি হয়নি, ইসির প্রতি আস্থা আছে দলের।

সেক্রেটারি জেনারেল দাবি করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছেন। তাই প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সরকারি চাপ থাকার কারণে ইসির কিছু অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবি না মানলে নির্বাচন সুষ্ঠু হবে না।

আস্থা/এমএইচ

ট্যাগস :

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

আপডেট সময় : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬