শিরোনাম:
১০০০ টাকার নোট বাতিলের চেয়ে সরকারকে আইনি নোটিশ
Astha DESK
- আপডেট সময় : ০৩:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
১০০০ টাকার নোট বাতিলের চেয়ে সরকারকে আইনি নোটিশ
স্টাফ রিপোর্টারঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ ও কালোটাকার বিস্তার ঠেকাতে এক হাজার টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আস্থা/এমএইচ



















