ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির নেতা আটক

আস্থা ডেস্কঃ

দিনাজপুরে কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির যুব অঙ্গ সংগঠন যুবশক্তি কেন্দ্রীয় নেতাসহ ৫ নেতাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের শহীদ ময়দান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মুন, হাসিন ইশরাক মিম, আজমির হোসেন, সাজিদুল মিনহাজ ও হৃদয় হোসেন।

পুলিশ ও মামলার এজাহারের সূত্র অনুযায়ী জানা যায়, সদর উপজেলার খোশালপুর এলাকার কৃষক আব্দুস সামাদ গত ৫ জুলাই রাতে বাড়িতে গেলে সেখানে তাকে ও তার নাতিকে মারধর ও ভয়ভীতি দেখানোর পর অপহরণ করা হয়। এ সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরদিন অপহৃত ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা নির্ধারিত স্থানে পৌঁছে না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শহরের গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে আব্দুস সামাদকে উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। সাথে উদ্ধার করা হয় ভুক্তভোগীর মোটরসাইকেল ও মোবাইল ফোন।

এ ঘটনায় আব্দুস সামাদের ছেলে মোঃ মামুন কোতোয়ালি থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় আটক হওয়া ৫ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে দাবী করা হয়, আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় গেলে সেখানে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তারা থানার সামনে অবস্থান নেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক

আপডেট সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬