ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১১২০ বার পড়া হয়েছে

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর নওগাঁ শহর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।পরে সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আসামির নাম আরিফ হোসেন (৩৫)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার মোঃ রাহেদুল এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আরিফ হোসেন ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কালাই থানায় নিষিদ্ধ ফেনসিডিলের চোরাচালান নিয়ে আটক হয়। এরপর তিনি জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি আরিফকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যথাযথ আইনগত ব্যবস্থা নিতে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩