ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা Logo খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলছে

News Editor
  • আপডেট সময় : ০১:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / ১১৬১ বার পড়া হয়েছে

আগামী ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

করোনার বর্তমান পরিস্থিতিতে সব ধরণের স্বাস্থ্যবিধি পালন এবং নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে হল খোলার অনুমতি দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

গত ২১ সেপ্টেম্বর চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন যে করোনা পরিস্থিতি বর্তমান অবস্থার মতো থাকলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারে।

আরো পড়ুন- স্কুল কলেজ সিনেমা হল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ!

উল্লেখ্য, তিনি ২১ সেপ্টেম্বরের সে বৈঠকে বলেছিলেন, ‘আজকে তাদের সাথে আলোচনা হয়েছে। যদি কোভিড-১৯ পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে সেটি যদি থাকে তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। তবে সেটি অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। হলগুলোতে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। করোনা পরিস্থিতির অবনতি হলে সিদ্ধান্ত ভিন্নতর হবে।’

তথ্যমন্ত্রী জানান , এখন যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক তাই বিনোদন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এখন । তাই সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলছে

আপডেট সময় : ০১:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০