ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বোনকে ফুসলিয়ে ধর্ষণ, কেয়ারটেকার আটক

News Editor
  • আপডেট সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ১১৭২ বার পড়া হয়েছে

দুই বোনকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আবু বকর। সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে। আটক আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার।

স্থানীয় প্রশাসন সঙ্গে দুর্ব্যবহার: নিক্সনের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে নালিশ

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেম জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই কিশোরী দুই বোনকে রাস্তা থেকে ফুসলিয়ে নাতনি ডেকে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সোমবার রাতে জানাজানি হলে এলাকাবাসী থানায় ফোন করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বাড়ির কেয়ারটেকার অভিযুক্ত আবু বকরকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে আটক করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আবু বকরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দুই বোনকে ফুসলিয়ে ধর্ষণ, কেয়ারটেকার আটক

আপডেট সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০