ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

মধ্য মালির সেনা চৌকিতে একাধিক জঙ্গি হামলা, নিহত ২৫

News Editor
  • আপডেট সময় : ১১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

মধ্য মালির সেনা চৌকিতে একাধিক হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে কমপক্ষে ১৩ সেনা সদস্যসহ মোট ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বুরকিনা ফাসো সীমান্তের নিকটবর্তী মপতি অঞ্চলে সোকউরা সেনা চৌকিতে প্রথমে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে সেখানে ৯ জন সেনা সেনা সদস্য নিহত হন।

জিডিপিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, মোদিকে কটাক্ষ রাহুলের

বিবৃতিতে আরো বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঘাঁটির কাছে একটি ব্রিজের ওপর হামলা চালায় ওই হামলাকারীরা। এতে আরো তিন সেনা নিহত হন। ওই সেনাদের ইউনিট প্রথম হামলার ঘটনাস্থলে যাচ্ছিলো।

জানা গেছে, রিইনফোর্সমেন্ট ইউনিটের সঙ্গে সংঘর্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। এছাড়া দেশটির বিমান বাহিনীর দ্বারা ওই জঙ্গিদের দুইটি গাড়ি ধ্বংস করা হয়।

বাকাসের মেয়র মোলয় গাইন্দো জানান, প্রায় ৪০ মিনিট পরে বান্দিয়াগড়া শহরের কাছে একটি বাণিজ্যিক ট্রাকে তৃতীয় আক্রমণ করে বন্দুকধারীরা। সেখানে ১২ জন ব্যবসায়ী ও এক সেনাকে হত্যা করে তারা।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সামরিক ঘাঁটিতে নয় জনের মরদেহ দেখেছেন। এছাড়া আহত ২০ জনকে স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে যেতে সহায়তা করেছেন।

সূত্র- ফ্রান্স ২৪

মধ্য মালির সেনা চৌকিতে একাধিক জঙ্গি হামলা, নিহত ২৫

আপডেট সময় : ১১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০