ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ইরফানকে খোলা চিঠি সুতপার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক :নতুন বছর মেনে নিতে পারছেন না চিত্রনাট্যকার সুতপা শিকদার। কারণ পুরোনো বছরে হারিয়েছেন স্বামী ইরফান খানকে। ২০২০ সালের শেষদিনে ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন ফেসবুক পেজে।

সুতপা লেখেন, “২০২০ সালকে খারাপ বলাটা কঠিন কারণ তখন তুমি সঙ্গে ছিলে। এর আগের বছর এই দিনে তুমি আমার পাশে ছিলে, বাগান করছিলে, পাখিদের বাসা বানাচ্ছিলে। কী করে আমি ২০২০-কে বিদায় জানাব! ইরফান, আমি জানি না নতুন বছরকে কীভাবে স্বাগত জানাব!”

শুধু সুতপাই নয়, মন খারাপ ছেলে বাবিলেরও। বাবার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখলেন, “তোমাকে ছেড়ে নতুন বছরে পা রাখছি, তবু তোমার ভালোবাসা সঙ্গে রয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”

একটি ছবিতে দেখা যাচ্ছে ইরফান ও বাবিল পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, অন্যটিতে একটি বেঞ্চে বসে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত বাবা-ছেলে।

বাবাকে হারিয়ে মা সুতপাই এখন তার একমাত্র অবলম্বন। নতুন বছরের শুরুটা তাই মাকে নিয়েই করলেন বাবিল। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন ২০২১ সালে মা-ই তাকে পথ দেখাবেন।

বেশ কয়েক বছর আগে নির্মিত ইরফান অভিনীত ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পাবে নতুন বছরে। খাতা-কলমে এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ ছবি।

ট্যাগস :

ইরফানকে খোলা চিঠি সুতপার

আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১