ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি-দিঘী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

নায়িকা হিসেবে একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দিঘীর অভিষেক হয়েছে গত বছর। এখন নায়িকা হয়েই সিনেমায় অভিনয় করেছেন। ইতোমধ্যে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাজ শেষ করেছেন।

এখন অভিনয় করছেন বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে সিনেমায়। এতে তিনি বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলতুন্নেছা রেণু চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে মুম্বাই আছেন তিনি। চলচ্চিত্রটিতে তাকে কৈশোরের রেণু চরিত্রে দেখা যাবে। দীঘি জানান, বঙ্গবন্ধু’র কাজে কোনো ছাড় দিচ্ছেন না। পুরো মনোযোগ দিয়ে কাজ করছেন এবং প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।

আরও পড়ুন:

ক্যাটরিনা সাথে তুলনায় বিরক্ত, ক্ষোভ ঝাড়লেন জেরিন খান

দিঘী জানান, এতো বড় ক্যানভাসের একটি সিনেমায় কাজ করা সত্যিই সৌভাগ্যের বিষয়। সিনেমাটি আমার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। দীঘি সিনেমাটির শুটিংয়ে গত ২২ জানুয়ারি মুম্বই গিয়েছেন। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে তার অংশের শুটিং চলবে। তারপর দেশে ফিরবেন। মার্চের শেষে আবার মুম্বই যাবেন। এরপর শেষ হবে বায়োপিকে দীঘির অংশের কাজ।

উল্লেখ্য, দিঘী শিশুশিল্পী হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চাচ্চু, দাদী মাসহ অনেক সিনেমায় শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেন। একটানা ৩৬ টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তারপর চলচ্চিত্র ছেড়ে পড়াশোনায় মনোযোগী হন। পড়াশোনা শেষে এখন নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন।

ট্যাগস :

নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি-দিঘী

আপডেট সময় : ০৫:০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১