ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙায় বিজয়ের হাসি হাসলেন আ.লীগের মোঃ শামছুল হক

News Editor
  • আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১২ বার পড়া হয়েছে

মাটিরাঙায় বিজয়ের হাসি হাসলেন আ.লীগের মোঃ শামছুল হক

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে চার স্তরের নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্ধীকে পরাস্থ করে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শামছুল হক। নৌকা প্রতীক নিয়ে মোঃ শামছুল হক পেয়েছেন ৫হাজার ৭২৫ভোট। রোববার (১৪ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

মোবাইল ফোন প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩হাজার ৭৫৭ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহজালাল কাজল পেয়েছেন ৩হাজার ৭১০ভোট। প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১৮হাজার ৯৬৫জন ভোটার নতুন অভিভাবক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৮০৬জন এবং নারী ভোটার ৯হাজার ১৫৯জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মাটিরাঙ্গা পৌরসভায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনরায়ের বহি:প্রকাশ ঘটেছে বলে মনে করেন পৌর নাগরিকরা।

ট্যাগস :

মাটিরাঙায় বিজয়ের হাসি হাসলেন আ.লীগের মোঃ শামছুল হক

আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১