হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান
- আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বুধবার তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তির খবর সমকালকে নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জমানের স্ত্রী স্ত্রী রুনি জামান। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। সেটা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্য। আজ হুট করে তা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করি।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন বলে জানান রুনী জামান। তিনি এটিএম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অসুস্থ হন এ টি এম শামসুজ্জামান। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় তার চিকিৎসাসেবা চলে।
১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।

























