ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় খালের থেকে তরুণীর মরদেহ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে সেচ খালের পানিতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে ভেড়ামারায় চন্ডিপুর এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) প্রধান ক্যানেলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারকারী ভেড়ামারা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মনির জানান, সকালে ক্যানেলের পানিতে বিবস্ত্র নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, বুধবার সকালে উপজেলার চন্ডিপুর গ্রামের জিকে প্রধান সেচ খালের পানিতে এক তরুণীর বিবস্ত্র ভাসমান মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এখনো কেউ এই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ বা রহস্য বলা মুশকিল; তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কেবল অস্বাভাবিক মৃত্যুই নয়, ধর্ষণসহ নির্মম নৃশংসতার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ ঘটনায় তদন্তসহ আইনগত পদক্ষেপ গ্রহণ শুরু করেছে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আপাতত মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ধর্ষণের কোন ঘটনা আছে কি-না তা ময়না তদন্ত ও পরীক্ষার পর জানা যাবে। তদন্ত চলছে।

ট্যাগস :

কুষ্টিয়ার ভেড়ামারায় খালের থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১