ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে দরজ ভেঙে ঘরে ঢুকে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন।

তিনি জাতীয় প্রতিবন্ধী সংগঠনের নেতা মজিবর রহমানের বাবা।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, রাতে টিনসেডের বাড়ির নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মোহাম্মদ আলী ওষুধের ব্যবসার পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ ও ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারনা করছেন।

ওসি কাওছার আলী জানান, নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেওয়া তথ্যে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে জিজ্ঞাসা বাদের জন্য তিনজনকে আটক করা হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

গাইবান্ধায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১