নাসিরের স্ত্রী তামিমার ভূয়া তালাকনামা নিয়ে সমালোচনার ঝড়।
- আপডেট সময় : ০৬:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
নাসিরের স্ত্রী তামিমার ভূয়া তালাকনামা নিয়ে সমালোচনার ঝড়।
ফয়সাল আহম্মেদ রিফাত, টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ নাসির হোসেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় হিসেবেও খ্যাত।
তিনি গত ১৪ই ফেব্রুয়ারী বিয়ে করেছেন তামিমা তামি নামের একজন যুবতীকে।
তবে বিয়ে করে যেন মহা বিপদেই পড়েছেন একসময়ের নিয়মিত এই ক্রিকেটার।
বিয়ের পরের দিন জানা যায়, তামিমার আগেও বিয়ে হয়েছিলো রাকিব নামের এক ব্যক্তির সাথে। তবে তাকে ডিভোর্স না দিয়েই ঘর বাঁধেন নাসিরের সঙ্গে। আগের সংসারে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও রয়েছে।
এতেই সমালোচনা শুরু হয় নাসির- তামিমা দম্পতিকে ঘিরে। শেষ পর্যন্ত গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন নাসির হোসেন ও স্ত্রী তামিমা। দুজনেই সংবাদ সম্মেলনে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেন ২০১৬ সালে রাকিবের সাথে তার ডিভোর্স হয়ে গেছে।
তবে তামিমা যে তালাকনামাটি দেখিয়েছেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তালাকনামায় তিনি নিজের ঠিকানা টাঙ্গাইল সদর থানার লোকেরপাড়া গ্রামের কথা উল্লেখ করেছেন।
তবে টাঙ্গাইলবাসীর দাবি, টাঙ্গাইল সদরে লোকেরপাড়া নামে কোনো গ্রামই নেই।
জানা যায়, লোকেরপাড়া একটি ইউনিয়ন, তবে সেটা টাঙ্গাইল সদরে নয় বরং, জেলার ঘাটাইল থানায় অবস্থিত।
আবার তার ২০১৮ সালে ইস্যুকৃত পাসপোর্টে দেখা যায়, তিনি রাকিবকে স্বামী হিসেবে উল্লেখ করেছেন।
এখন জনমনে প্রশ্ন, যদি সত্যিই ২০১৬ সালে তার ডিভোর্স হয়ে থাকে, তাহলে সে ২০১৮ সালের পাসপোর্টে কেনো স্বামী হিসেবে রাকিবের নাম উল্লেখ করলো।
তাছাড়া তালাকনামায় তামিমার ভূয়া ঠিকানা ব্যবহারের জন্য তো বলাই যায়, তার তালাকনামাটিও ভূয়া।

























