ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকেই জয় করতে হবে: জাহ্নবী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বাবা মায়ের পরিচয় থেকে বেরিয়ে নিজের যোগ্যতা প্রমাণের জন্য লড়াই করে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। কখনও ‘দুর্বল অভিনয়’, কখনও ‘তারকা-সন্তান’ তকমার কারণে মিম-ট্রোলের শিকার হতে হয়েছে, খোটাও শুনতে হয়েছে তাকে।

কঠোর পরিশ্রম তাকে দর্শকের ভালবাসা এনে দেবে বলে বিশ্বাস জাহ্নবীর। তিনি মনে করেন, বলিউডে কাজ করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছিলেন, তখনই নিজেকে দর্শকদের কাছে সঁপে দিয়েছিলেন। কিন্তু দর্শক তাকে ভালবাসতে বাধ্য নন। তাই তাদের ভালবাসা পাওয়ার জন্য কাজ করতে চান তিনি।

জাহ্নবীর কথায়, ‘এতে কোনও আত্মকরুণা বা লজ্জা নেই। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালোবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারে। তবে আমি সে রকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছানোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হব। ’

জাহ্নবীর আগামী সিনেমা ‘রুহি’। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এই প্রথম ‘হরর-কমেডি’ ঘরানায় পদার্পণ জাহ্নবীর। আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘রুহি’।

ট্যাগস :

আমাকেই জয় করতে হবে: জাহ্নবী

আপডেট সময় : ০৫:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১