ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহত ইব্রাহিম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইব্রাহিম মোটরসাইকেলের পেছনের সিটে বসে কিছু কাঠ নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে কাতলামারী এলাকায় যাচ্ছিল। পথে সদরপুর আমতলার কাছে একটি ট্রাকের সঙ্গে কাঠ বেঁধে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ইব্রাহিম। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাফিজ জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকালে সে মারা যায়।

ট্যাগস :

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১