ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাজধানীর মোহাম্মদপুরের ইন্সপেক্টরকে কুপিয়ে জখম, অস্ত্র ছিনতাই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১১০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানকে (৫২) কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশের এ কর্মকর্তার মোটরসাইকেল ও ব্যবহৃত সরকারি অস্ত্রও নিয়ে গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে কর্মরত আছেন। রোববার (২১ মার্চ) দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, এ দিন জমি সংক্রান্ত বিষয়ে তিনি বছিলায় নিজ প্লটে কাজ করতে যান। সেখানে আমিন মোমিন হাউজিংয়ের শাহআলম ও জামিলসহ ৭-৮ জন সন্ত্রাসী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।

আহত মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আমি এখন ছুটিতে আছি। এই জমিটা আমার প্রতিবন্ধী সন্তানের নামে। এখানে সীমানা নিয়ে জটিলতা আছে। আমি বিষয়টি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছিলাম। আজ দুপুর দেড়টার সময় আমার প্লটের কাছে গেলে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে আমাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। আমার সঙ্গে থাকা সরকারি অস্ত্র ও মোটরসাইকেল তারা নিয়ে যায়।’

আহতের ভাগিনা আরিফ বলেন, ‘জমির সীমানা নিয়ে ঝামেলা চলছিল। তবে হাউজিং থেকে বলা হয়েছে, মামাকে কাজ করার জন্য। পরে মামা গেলে সিএনজিচালিত অটোরিকশা করে এসে মামাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা এবং ডান পায়ে মারাত্মক জখম করা হয়। মামার মাথায় ২০টির মতো সেলাই দেওয়া হয়েছে। ডান পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা বিষয়টি সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মেডিকেলে এসেছেন। তিনি মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটিতে থাকতেন।’

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা ঘটনাটি জানি। বিষয়টি তদন্ত চলছে। তবে তার সরকারি অস্ত্র নিয়ে গেছে কি-না সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।’

ট্যাগস :

রাজধানীর মোহাম্মদপুরের ইন্সপেক্টরকে কুপিয়ে জখম, অস্ত্র ছিনতাই

আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১