ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালো গল্প পেলে সিনেমায় ফিরবেন বিপাশা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ছয় বছর হলো বড় পর্দায় দেখা মিলছে না বিপাশা বসুর। যদিও গত বছর একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। তবে সেটি এখনো মুক্তি পায়নি। ভক্তদের ধারণা, বিয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনি। তাই হয়তো এখন আর তাকে আগের মতো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না।

সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপন দিয়ে ফিরছেন বিপাশা বসু। প্রায় ১৩ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন তারা। শেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায় হাসিনা’ সিনেমায়। তাদের প্রেম গুঞ্জনও ছড়িয়েছিল বলিউডে। যদিও সেই জল খুব বেশি ঘোলা হয়নি।

বিজ্ঞাপনে শুটিংয়ের পর বিপাশাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সবার জিজ্ঞাসা, কবে বড় পর্দায় ফিরবেন তিনি। সেই কথা টুইট করে জানিয়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, “সিনেমার গল্প ভালো হলেই বড় পর্দায় ফিরব।”

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল বিপাশা বসুকে। সেখান থেকেই করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেম শুরু তার। ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি।

ট্যাগস :

ভালো গল্প পেলে সিনেমায় ফিরবেন বিপাশা

আপডেট সময় : ১২:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১