সাভারে ঢাকা জেলার পুলিশের উদ্যোগে বিভিন্ন শ্রেণীর মানুষকে ৫হাজার মাস্ক বিতরণ
- আপডেট সময় : ১২:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১১১০ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
রবিবার ২১ মার্চ সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, নবীনগর ও গোড়াপীর মাজার এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।
এছাড়া থানার পুলিশের বিভিন্ন বিটে মাস্ক বিতরণ ও সচেতনতা বুদ্ধিতে কাজ করছেন তারা।আশুলিয়া থানার উপপরিদর্শক হারুন ওর রশিদ বলেন, মহামারি করোনার নতুুন আবার সংক্রমণ হচ্ছে। তাই পুর্বের মত সফলভাবে মোকাবেলা করার লক্ষ্যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে মাস্ক বিতরণ করা শুরু করছি।
আজ আমরা বিভিন্ন জায়গায় প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করেছি। বিশেষ করে পরিবহণের স্বাস্থ্যবিধি রক্ষায় মাস্ক বিতরণ এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। পরবর্তীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা চলতে থাকবে। এছাড়া সচেতনা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে।
সবার সংঘবদ্ধ প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে। আশুলিয়া থানার উপপরিদর্শক আসওয়াদুর রহমান বলেন, করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।
সবাই নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। সহযোগিতায় সব সময় পাশে আছে আমরা পুলিশ। আমরা মাস্ক বিতরণ করছি সকলের মাস্ক পরা নিশ্চিত করার জন্য। মাস্ক ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি। আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আমাদের কার্যক্রম চলতে থাকবে।
পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশ। মহামারী করোনা মোকাবেলায় মাস্কের কোন বিকল্প নেই।




















