ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মিমিকে বিয়ের প্রস্তাব দিল ভক্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১৩৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

তারকাদের নিয়ে ভক্তদের কতই না উন্মাদনা। বিভিন্ন পাগলামীর খবরও শোনা যায় মাঝেমধ্যে। কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হলেন। এক ভক্ত তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) পাঁচ মিনিটের জন্য ইনস্টাগ্রাম লাইভে আসেন মিমি চক্রবর্তী। লাইভ আড্ডায় নায়িকা লিখেছিলেন, পাঁচ মিনিট অনলাইনে থাকব কথা বলতে পারি কি? প্রিয় তারকার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ অনেকেই ছাড়েননি।

লাইভ চলার সময় এক ভক্তের প্রোফাইল থেকে লেখা হয়, যত বড় তারকাই হও না কেন, আমিই তোমায় বিয়ে করব। এমন কথা মিমির জন্য নতুন কিছু নয়। অনেক অনুরাগীর কাছ থেকে এমন কথা শুনেছেন তিনি। তবে এবারের মন্তব্য নজর কেড়েছে অভিনেত্রীর।

ভক্তের প্রস্তাবের উত্তরও দিয়েছেন মিমি। মজার ছলে তিনি সালমান খান অভিনীত ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমার গানের কথা ব্যবহার করে লিখেছেন, ‘কাভি তো কিসি কি দুলহানিয়া বানোগি।’ আরো এক ভক্তদের জানতে চান কবে বিয়ে করছেন মিমি। তার জবাবে দুই হাত দিয়ে কান চাপা দেয়া একটি ছবিও শেয়ার করেছেন এই তারকা।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তী আপাতত সিনেমার চেয়ে ভোট প্রচার নিয়ে ব্যস্ত। বিভিন্ন জেলায় ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করছেন এই তারকা সংসদ সদস্য। এছাড়া জানা যায়, শিগগিরই মিউজিক অ্যালবাম প্রকাশ করতে পারেন তিনি। যেখানে নিজেই নিজের জন্য গান লিখছেন।

ট্যাগস :

মিমিকে বিয়ের প্রস্তাব দিল ভক্ত

আপডেট সময় : ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১